দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ১০:৫৫:১২ পূর্বাহ্ন

দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

ছবি: নিজস্ব


ইতালিতে বসবাসরত দিরাই উপজেলাবাসীর সামাজিক সংগঠন দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়ার পক্ষ থেকে দিরাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় সংগঠনের সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী মো. দেলোয়ার হোসেন আর্থিক সহযোগিতা উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেন।

এ সময় সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক গিলমান আহমদ খোকন, সদস্য সোহেল আহমদ, দিরাই পৌরসভার সহকারী কর আদায়কারী আরব উদ্দিন, ছাত্রনেতা মেহেদী হাসান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, ফাতেমানগর কেন্দ্রীয় জামে মসজিদ, দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম, দিরাই সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা পারভেজ চৌধুরী এবং সহসভাপতি দিপাল তালুকদারের মাধ্যমে দুইটি পরিবারের মধ্যে প্রায় ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে