ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৬:৫৮:১৬ পূর্বাহ্ন

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল,  দলীয় কার্যালয়ের সামনে অবস্থান,পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ট্রাফিক পয়েন্টে এসে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান শামছুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন মহির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা ছুরত,জেলা বিএনপি নেতা শহিদুর রহমান সুহেল,জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ,পৌর কাউন্সিলর জসিমউদ্দিন সুমেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  হিফজুল বারি শিমুল, নজরুল ইসলাম।

এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের সদস্য সচিব মুজাহিদ হোসেন, ছাতক সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব অলিউর রহমান,উপজেলা ছাত্র দল নেতা সাকিব আহমদ  প্রমূখ।

পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন অন্তরবর্তি কালিন সরকারের কাছে জনগনের দাবি ফ্যসসিবাদ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দুঃশাসনে নির্যাতিত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ মারার দায়ে আইনের আওতায় এনে বিচার করা। এবং আওয়ামী চাদা বাজদের গ্রেফতার করে জনগণের জান মালের হেফাজত করা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে