ছবি : নিজস্ব
সুনামগঞ্জের জামালগঞ্জে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ন আহ্বায়ক আবুল লেইছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, যুবদল সদস্য আঃ মমিন, আদিল।
অপরদিকে সাচনা বাজার আঃ হান্নানের দোকানে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, সহসাধারণ সম্পাদক জালাল উদ্দীন ফারুকী, ইউনিয়ন বিএনপি সহসভাপতি কাজী শহীদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিততে কেক কেটে জন্মদিন পালন করেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




