নামাজের সময় দোয়া কবুলের জন্য যা করবেন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নামাজের সময় দোয়া কবুলের জন্য যা করবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৬:২২:৪৬ পূর্বাহ্ন

নামাজের সময় দোয়া কবুলের জন্য যা করবেন

ছবি: সংগৃহীত


দোয়া অন্যতম ইবাদত। দোয়া করতে হয় প্রশান্তচিত্তে ও দৃঢ় মনে। দোয়াকে আল্লাহর রাসূল সা. ইবাদতের মগজ আখ্যায়িত করেছেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ায় নিমগ্ন হতেন।

আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায়। প্রার্থনা করতে হবে তার রহমত ও অনুকম্পা। সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধা করে দেন।

যেকোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে, যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

১. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া

রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। (আবু দাউদ) 

রাসূল সা. বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, তাহলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। (মুসলিম, হাদিস : ৭৪৪) 

৩. ফরজ নামাজের পরের দোয়া 

সাহাবি হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত, রাসূল সা.-কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলুল্লাহ্! কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে।  (তিরমিজি, হাদিস : ৩৪২১) 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক