বিএনপি-পুলিশ সংঘর্ষে হবিগঞ্জ রণক্ষেত্র
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিএনপি-পুলিশ সংঘর্ষে হবিগঞ্জ রণক্ষেত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০৭:৫৬:০৪ পূর্বাহ্ন

বিএনপি-পুলিশ সংঘর্ষে হবিগঞ্জ রণক্ষেত্র

ছবি: সংগৃহীত


বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে।

এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে পুলিশের ছোড়া টিয়ারশেল ও গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিএনপি সূত্রে জানা যায়, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শেষ দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সঙ্গে বাগবিতণ্ডা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ওপর ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকেন। অপরদিকে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ারশেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিত পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ