কৃষ ৪-এ হৃতিকের বিপরীতে থাকছেন যে নায়িকা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ PM

কৃষ ৪-এ হৃতিকের বিপরীতে থাকছেন যে নায়িকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ০৪:৩৮:৩৫ AM

কৃষ ৪-এ হৃতিকের বিপরীতে থাকছেন যে নায়িকা

ছবি: সংগৃহীত


শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর জুটি ইতোমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া হরর কমেডি ছবি ‘স্ত্রী ২’ মাত্র তিনে দিনে প্রায় ২০০ কোটি আয় করেছে। শুধু তাই নয়, দর্শক থেকে সমালোচক মহলে পেয়েছে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া।

শ্রদ্ধা-রাজকুমারের কাছে একেবারে ধরশায়ী হয়েছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, জন আব্রাহামের মতো তারকারা। 'স্ত্রী ২'-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয়-তাপসীর 'খেল খেল মে' এবং জন আব্রাহামের 'বেদা'। দুটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

এরইমধ্যে শ্রদ্ধা ভক্তদের জন্য এল আরও বড় সুখবর। শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের বিপরীতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হৃতিকের ক্যারিয়ারের মাইলফলক ‘কৃষ’ সিরিজের নতুন ছবি ‘কৃষ ৪’-এ থাকছেন শ্রদ্ধা কাপুর। 

কল্পবিজ্ঞানের এই অ্যাকশন ড্রামায় প্রথমবারের একসঙ্গে কাজ করতে চলেছেন হৃতিক আর শ্রদ্ধা। এর আগে একাধিক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন হৃতিকের কাজের প্রতি নিজের ভালোলাগার কথা। এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। 

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা মহল। তবে জানা যায়, ইতোমধ্যেই শ্রদ্ধার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে । সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা