তাহিরপুরে সাধারণ জনতার চাপে বিআইডব্লিউটিএ এর টুল আদায় বন্ধ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

তাহিরপুরে সাধারণ জনতার চাপে বিআইডব্লিউটিএ এর টুল আদায় বন্ধ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৪ ১০:১১:৪৯ পূর্বাহ্ন

তাহিরপুরে সাধারণ জনতার চাপে বিআইডব্লিউটিএ এর টুল আদায় বন্ধ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনতার চাপের মুখে বিআইডব্লিউটিএ এর টুল আদায় বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি বিআইডব্লিউটিএ'র নামে নদীতে টুল আদায় অবৈধ। তবে টুল আদায়ের বৈধ কাগজপত্র আছে বলে দাবি করেন ইজারাদার রতন মিয়া।

১৪৩১ বাংলা সনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সুনামগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রণাধীন বড়ছড়া ডাম্পের বাজার হতে মাইয়াজুরী মৌজা হয়ে সুলেমানপুর পর্যন্ত টুল আদায়ের সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাপ্রাপ্ত হয়েছিলেন মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রতন মিয়া। 

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনতা টুল আদায়ে নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকে টুল আদায় বন্ধ রয়েছে বলে জানাগেছে।

মঙ্গলবার সকালে ইজারাদার রতন মিয়া সাংবাদিকদের জানান, শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর গত ৬আগস্ট থেকে আমার ইজারাপ্রপ্ত বৈধ ঘাটে টুল আদায় করতে পারছেনা আমার লোকজন। স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনতা আমার ঘাট অবৈধ দাবি করে টুল আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমার কাছে বিআইডব্লিউটিএ' কর্তৃক ইজারাপ্রপ্ত হওয়ার বৈধ কাগজপত্র আছে। আমি বৈধ ভাবে সরকারী নিয়মে টুল আদায় করে আসছিলাম। আমি এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি।

উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, বিআইডব্লিউটি'এর বৈধ ইজারাপ্রাপ্ত রতন মিয়া। তারা সরকারী নিয়মে টুল আদায় করতে পারবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের টুল আদায়  না করতে বলা হয়েছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে