দোয়ারাবাজারে কিশোরী মেয়েকে মা*রধরের অ ভি যো গ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে কিশোরী মেয়েকে মা*রধরের অ ভি যো গ

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৫:৪৯:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে কিশোরী মেয়েকে মা*রধরের অ ভি যো গ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমা বেগম (১৪) নামের কিশোরীকে মারধর করার অভিযোেগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। বুধবার (৭ আগষ্ট) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুননগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আদালতে একটি  সিআর মোকদ্দমা হয়েছে।  মোং নং সিআর-২৩৯/২০২৪। আহত সীমা বেগম আব্দুল হান্নানের মেয়ে। স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সীমা বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সীমা বেগমের পিতা বাদী হয়ে চারজনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, একই বাড়ি ও সীমানায় বসবাস কারী দুই পরিবারের মেয়েদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় একই সীমানার প্রতিবেশী আব্দুল হান্নান ও জব্বার আলীর মেয়েদের মধ্যে হাতাহাতি ও এলোপাতাড়ি ভাবে মারপিটের ঘটনা ঘটে এতে উভয়পক্ষের দুজন আহত হন। গুরুতর আহতরা হলেন বাদীপক্ষের ভুক্তভোগী সীমা বেগম (১৪) ও বিবাদী জব্বার আলীর মেয়ে রিপা বেগম (২১) সিদ্দেকা বেগম (১৮)। 

স্থানীয়রা জানান, বাদীপক্ষের মেয়েরা প্রবাসে টাকা উপার্জন করে, বিবাদীপক্ষের তিন মেয়ে ঘরে, বিয়ের উপযুক্ত। এসব বিষয় নিয়ে খুটাখাটি  উভয় পরিবারের মধ্যে ঝগড়াঝাটি ও মারামারি সৃষ্টি হয়।

এব্যাপারে বাদী পক্ষের আব্দুল হান্নান বলেন, আমি একজন অসুস্থ মানুষ, সেই সুবাদে তুচ্ছ কথা কাটাকাটির একপর্যায়ে আমার অবুঝ মেয়েকে মারপিট করেছে জব্বার আলীর স্ত্রী ও ২/৩ মেয়ে মিলে।  যদি লোকজন আমার মেয়েকে মারপিট থেকে রক্ষা না করতো তাহলে আমার মেয়েকে লাশ করে ফেলতো প্রতিপক্ষেরH লোকজনেরা। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

বিবাদী পক্ষের জব্বার আলীর স্ত্রী বলেন, পাশের বাড়ির হান্নানের মেয়েরা সবসময় খুটা দেয় তরারে কোন বেটাইনতে বিয়া করে না এসব কথা নিয়েই ঝগড়াঝাটি। হান্নানের দুই মেয়ে মিলে আমার মেয়ে রিপার হাতের আঙুল কেটে ফেলেছে। আমি এর বিচার চাই। 

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান বলেন, নতুন নগর গ্রামে মারামারির ঘটনা শুনেছি তবে তারা থানায় আসেনি আদালতে মামলা করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে