‘বাংলাদেশের পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১১ PM

‘বাংলাদেশের পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ০৭:০৪:২৬ AM

‘বাংলাদেশের পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে’

ফাইল ছবি


বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আট জেলা আক্রান্ত হয়েছে।

বাংলাদেশের বন্যা পরিস্থিতিও দৃষ্টিগোচর হয়েছে শ্রীলেখার। এ নিয়ে আলাদা করে কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা যায়নি তাকে।

 শুক্রবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা। এটি ‘অনির্বাণ স্পিকস’ নামে একটি আইডি থেকে দেওয়া হয়েছে।

এ পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশকে বার্তা দিন বন্ধুরা। আবালবৃদ্ধবনিতা জলে ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ভেসে গেছে, জনপদ জলের তলায়। ফের কবে ডাঙ্গা দেখা যাবে সেই অপেক্ষায় অস্বাস্থ্যকর ঘিঞ্জি শিবিরে সকলে বসে আছেন। সদ্যজাতের কান্না আর প্রবীণের হাহুতাশকে একটু জড়িয়ে ধরুন প্লিজ। নদীমাতৃক বাংলায় স্থলভূমি দেখা যাচ্ছে না, পর্যাপ্ত রসদ নেই। জল বাড়ছে আরো। আমি জানি বাংলাদেশ এই সমস্ত দুরূহ প্রতিকূলতা অতিক্রম করে হৈহৈ আনন্দে উঠে দাঁড়াবে। কিন্তু এখন প্রকৃতির সঙ্গে অসম যুদ্ধে ওদের লড়াকু মনোভাবে আলো জ্বেলে দিন। আমাদের মেয়ের জন্য সুবিচার চেয়েছে ওরা, ওদের প্রতি আমাদেরও তো দায় আছে। সেকথা ভুলে যাব আমরা?’

এ পোস্ট ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘বাংলাদেশ’। পাশে একটি লাল রঙের লাভ ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী। পোস্টটি শ্রীলেখা শেয়ার করায় ভারতের অনেকে যেমন সমব্যাথী হয়েছেন, তেমনি বড় একটি অংশ হাসির ইমোজি দিয়েছেন। আর হাসির ইমোজি দেওয়া ব্যক্তিদের স্ক্রিনশট পোস্ট করে শ্রীলেখা কমেন্টে লেখেন, ‘বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে। কর্ম ভাই মনে রেখ, তোমার প্রয়োজনেও কাউকে পাশে পাবে না।’

এরপর রাজিব মুখার্জি নামে একজন দীর্ঘ ইতিহাস টেনে লেখেন, ‘এদের (বাংলাদেশ) দুঃখে তাদের প্রতি সমব্যথী হওয়া মানে নিজের দেশকে অপমান করা।’ এ মন্তব্যের জবাবে শ্রীলেখা লেখেন, ‘তাদের দেশের মানুষকে মরতে দেখে উল্লাস করব? তাদের দেশের বাচ্চাদের মরতে দেখে আমরা আনন্দে নাচব? কিছু মানুষের বিকৃত মনস্তত্ত্ব দেখে সমগ্র জাতির প্রতি এই ঘৃণা বলে দিচ্ছে তুমি অসুস্থ।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা