ছবি: সংগৃহীত
চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের অপসারণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীবৃন্দ।
অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলনকারীরা জানান, ১ দিনের নোটিশে সকল আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিল করে হাসপাতাল প্রশাসন। নিয়োগ পুনর্বহালের নামে প্রতিজনের কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার। আউটসোর্সিং কর্মী নিয়োগের মাধ্যমে অনিয়ম দুর্নীতি করার অভিযোগ এনে সংশ্লিষ্টি এই দুই কর্মকর্তার অপসারণ করেন আন্দোলনকারীরা। অনতিবিলম্বে আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ পুনর্বহাল না করলের তীব্র আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন সংশ্লিষ্টরা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মচারী সুহেল মিয়া, তৌহিদ মিয়া, শাহিনা আক্তার পলি, জাহিন হোসেন, মৃদুল, মোজাম্মেল, শহিদ হোসেন, সকিনা বেগম,তমা বেগম, রুজিনা বেগম প্রমুখ।
জৈন্তাবার্তা/ মনোয়ার




