অন্ধকারে ভূ*তের থেকে পুরুষরা বেশি বি প জ্জ ন ক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ PM

অন্ধকারে ভূ*তের থেকে পুরুষরা বেশি বি প জ্জ ন ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ০৯:৩৬:২০ AM

অন্ধকারে ভূ*তের থেকে পুরুষরা বেশি বি প জ্জ ন ক

ছবি: সংগৃহীত


বরাবরই স্পষ্টভাষী স্বভাবের বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। রাজনৈতিক কিংবা সামাজিক, যে কোনও ইস্যু নিয়েই কলমের ধারে খোঁচা দিতে পিছপা হন না তিনি। ভারতের পশ্চিমবঙ্গে আর জি করে চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে যখন দেশে নারীদের নিরাপত্তা আবারও প্রশ্নের সম্মুখীন হয়েছে, তখন সেই আবহেই সোজা কথা টুইঙ্কলের।

এদিকে আর জি কর কাণ্ডে বিচার না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছেন না কাঁটাতারের ওপারের জনসাধারণ। সেখানে সমানতালে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন মহলের ব্যক্তিত্বরাও। টালিউড, বলিউড প্রায় সব মহলের তারকারাই এই ন্যাক্কারজনক কাণ্ড নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও এমন ঘটনার পরও ভারতজুড়ে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ-নারী নির্যাতনের মত ঘটনা।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ভূতের সিনেমা ‘স্ত্রী টু’। সেই সিনেমা দেখেই সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে টুইঙ্কল সোজাসুজি বলেই ফেললেন, ‘অন্ধকার রাস্তায় ভূতের থেকে এখন পুরুষরা বেশি বিপজ্জনক।’

ছদ্মনাম ‘মিসেস ফানি বোনস’ রূপে টুইঙ্কল লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্ধকার রাস্তায় পুরুষের থেকে ভূতের মুখোমুখি হওয়া নারীর পক্ষে অনেক নিরাপদ।’ তার মতে, কখনও কলকাতা, কখনও বদলাপুর, কখনও আসাম বা কখনও অন্যত্র নারীর সঙ্গে নারকীয় ঘটনা ঘটেই চলেছে। দেখেশুনে তার মনে হয়েছে, মানুষ এখন সবচেয়ে বেশি বিপজ্জনক। সেই তুলনায় অশরীরীরা অনেক ভাল।

দিন কয়েক আগেই আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় টুইঙ্কলকে। একই সঙ্গে তিনি মেয়েদের ‘নাইট ডিউটি’ নিয়েও সরব থাকেন। তার দাবি, একুশ শতকেও মেয়েদের ঘরবন্দি না রেখে কর্মক্ষেত্র থেকে সর্বত্র তাদের নিরাপত্তার দিকটি আইনের সাহায্যে আরও জোরালো করার সময় এসেছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা