বেতন বৃদ্ধির দাবিতে আকিজ প্লাস্টিক কারখানার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে আকিজ প্লাস্টিক কারখানার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৪:০০:৫২ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে আকিজ প্লাস্টিক কারখানার অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের শ্যামপাড়াস্থ আকিজ প্লাস্টিক লিমিটেডের কারখানার প্রধান ফটকে  বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। সোমবার সকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী শ্রমিক নারী পুরুষ কারখানার প্রধান ফটকের সামনে জড়ু হয়ে বেতন বৃদ্ধি সহ ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য শ্লোগান দিতে থাকলে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর লোকজন উপস্থিত হলে শ্রমিক দের আন্দোলন স্থিতিশীল হয়।

পরে সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক ও শ্রমিক সমন্বয়ক দের মধ্যে থেকে ১৫ সদস্যর একটি প্রতিনিধি দল কারখানা কতৃপক্ষের সাথে আলোচনা করলে। কারখানার ব্যবস্থাপক সঞ্জয় পাল বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের ভিতরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ সকল যৌক্তিক দাবি মালিক পক্ষের সাথে আলোচনা করে মেনে নেয়া হবে। পরে সমন্বয়কদের পক্ষ থেকে শ্রমিকদের উদ্দেশ্য এ সিদ্ধান্তের কথা জানালে প্রায় চার ঘন্টা পর কারখানার প্রধান ফটক ছেড়ে কাজে যোগদান করে আন্দোলন রত শ্রমিকরা।

শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা ওয়াখিল আহমেদ, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম,শ্যামল দাস,মাছুম মিয়া,সাবিনা বেগম, শাহরিয়ার হোসেন, পলি রানী দাস,কুলসুমা বেগম, রহমতুন্নেছা,শিল্পী রানী,মাহবুব হাসান, তানভীর হোসেন, আলেক মিয়া,রুমেন মিয়া,খসরু মিয়া প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে