শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৫:৪৭:৪০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ আগস্ট) বিকালে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দৈনিক সুনামগঞ্জের সময় ও নিউজ ভিশনের প্রতিনিধি মো. আবু সঈদকে সভাপতি ও দৈনিক আমাদের সময়, সিলেটের ডাক ও চ্যানেল এসের প্রতিনিধি মো. নুরুল হককে সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ, দ্য ডেইলি অবজারভার ও দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির(দৈনিক সকালের সময়-সিলেট ভিউ২৪.কম) সহ-সভাপতি এম এ কাসেম চৌধুরী(দৈনিক মৌমাছি কন্ঠ),শফিকুল ইসলাম(দৈনিক হাওরাঞ্চলের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান(দৈনিক স্বাধীন বাংলা), অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব(দৈনিক ভোরের চেতনা), দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান(দৈনিক বর্তমান বাংলাদেশ-সাউথ এশিয়ান টাইমস), সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন(দৈনিক সিলেটের বানী), প্রচার সম্পাদক নিতাই দাস(দৈনিক আজকের দর্পন- জৈন্তাবার্তা), তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া(জনস্বার্থে নিউজ), আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান(দৈনিক জবাবদিহি),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ(দৈনিক হাওরবার্তা)।

নির্বাহী সদস্য এম এ কাসেম(দৈনিক ভোরের ডাক), আবুল কালাম(সুনামগঞ্জের  দিনকাল), জহিরুল ইসলাম(দৈনিক বাংলাদেশ মিডিয়া), আব্দুল কাদির জীবন(সিএনএন নিউজ), রুপজ আহমদ(দৈনিক গণমুক্তি), শাহনুর আহমেদ সুলতান(দৈনিক সিলেটের সংবাদ) ও বায়েজিদ রহমান অপি(দৈনিক বিজয়ের কন্ঠ)।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে