জগন্নাথপুর সরকারি কলেজে গণত্রাণ সংগ্রহ শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুর সরকারি কলেজে গণত্রাণ সংগ্রহ শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৭:১৮:৩১ পূর্বাহ্ন

জগন্নাথপুর সরকারি কলেজে গণত্রাণ সংগ্রহ শুরু

ছবি: নিজস্ব


বন্যার্তদের সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়ার উদ্যোগে ও কলেজ শিক্ষার্থীদের আয়োজনে আজ সোমবার (২৬ আগষ্ট) থেকে তিন দিনব্যাপি গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

কলেজ ক্যাম্পাসে প্রতিদিন কলেজ খোলা থাকা সময়কালীন এ কার্যক্রম চলমান থাকবে। সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন এ কার্যক্রম চলমান থাকবে।

গণত্রাণ সংগ্রহে যা যা নেওয়া হবে:

১. আর্থিক অনুদান

২. খাদ্যদ্রব্য সামগ্রী: যেমন- শিশু খাদ্য, শুকনা খাবার, চাল-ডাল, সয়াবিন তেলসহ বিএসটিআই অনুমোদিত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ইত্যাদি।

৩. নতুন/পুরাতন ব্যাবহার যোগ্য কাপড় (অবশ্যই কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে আসতে হবে)।

বিষয়টি নিশ্চিত করে প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া  বলেন, আমাদের দেশের সকল ক্রান্তিকালে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা সব সময় অতুলনীয়। একমাত্র শিক্ষার্থীরাই পারে বিশ্বের মধ্যে আমাদের আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও আদর্শ দেশে হিসেবে পরিণত করতে।

শিক্ষার্থীদের যেকোন ভালো কাজের জন্য কলেজের শিক্ষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে তিনি দেশের সকল অভিভাবক সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ কর্মসূচি বাস্তবায়নে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে