জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাবসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাবসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ০৯:৪২:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাবসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শাহাদাৎ বরনকারী সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তুরাব সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ আগস্ট) মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেটে রাজনৈতিক মামলায় আসামি চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট এর প্রতিনিধি সাদিকুর রহমান সাকী সহ আরো অনেকের উপর মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সিলেট সহ সারা দেশের সকল সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,  সাংবাদিক রেজুওয়ান কোরেশী,আমিনূর রহমান জিলু, জামাল উদ্দিন বেলাল, মাসুম আহমেদ, রোম্মান আহমেদ সহ আরো অনেকে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে