হবিগঞ্জে এবার আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

হবিগঞ্জে এবার আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০৮:০৩:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে এবার আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে পৌরশহরের শায়েস্তানগরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে দুপক্ষ শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষে জড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে রোববার বিকেলে শহরের শায়েস্তানগর পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে আওয়ামী লীগ। ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা বিকেলে সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছি। সমাবেশ শেষে শান্তিপূর্ণ মিছিল বের করি। এ সময় হঠাৎ বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে সংঘর্ষ শুরু হয়। এতে আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। তবে হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়।

বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গউছ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে লাঠিসোটা সহকারে হঠাৎ আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে। অফিসে ব্যাপক ভাঙচুর করেছে। আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশও তাদের সঙ্গে সংঘর্ষে যোগ দিয়েছে। হামলায় পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতুসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান  বলেন, কত রাউন্ড রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ হয়েছে তা এখন বলা সম্ভব নয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 এর আগে শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন। 

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক