ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের সদর উপজেলা মোহনপুর ইউনিয়নে জয়নগরে প্রতিবেশী কর্তৃক ৯ বছরের কন্যা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
জানা গেছে, শিশুটি গতকাল সোমবার দুপুর ১ টার দিকে বাড়ির আঙ্গিনার রাস্তার পাশে খেলা করছিল। এসময় এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে আবুল কালাম (৪০) মেয়েটিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটি পরিত্যক্ত দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক আবুল কালাম পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারে সাহায্য চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠান বলে জানা যায়। এই ঘটনায় ধর্ষককে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছে ভিটিমের পরিবার ও এলাকাবাসী।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি৷ অভিযুক্ত পলাতক রয়েছে। ঘটনাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




