ছোলার সালাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ছোলার সালাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০১:৫০:৪৪ পূর্বাহ্ন

ছোলার সালাদ

ছবি: সংগৃহীত


 ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে সালাদ ও সবজির উপর জোর দিতেই হবে। প্রোটিনসহ অন্যান্য পুষ্টি উপাদান ঠিকঠাক গ্রহণ করা হচ্ছে কিনা সেদিকেও লক্ষ রাখতে হবে। ছোলা দিয়ে স্বাস্থ্যকর প্রোটিন সালাদ বানিয়ে খেতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন।

১ কাপ ছোলা সেদ্ধ করে নিন। প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে সেদ্ধ ছোলা, আধা চা চামচ অরিগ্যানো পাউডার, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া ও ১ চা চামচ রসুন কুচি দিয়ে ভেজে নিন। মসলায় ছোলা ভালোভাবে কোট হয়ে গেলে নামিয়ে নিন।

একটি বড় পাত্রে আধা কাপ শসা কুচি, আধা কাপ গাজর কুচি, আধা কাপ টমেটো কুচি, আধা কাপ ক্যাপসিকাম কুচি ও ধনেপাতা কুচির সঙ্গে মিশিয়ে নিন মসলা মাখা ছোলা। আরও দিন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো লবণ, ২ চা চামচ লেবুর রস, গোলমরিচের গুঁড়া, সামান্য মধু ও অলিভ অয়েল। সবকিছু মেখে পরিবেশন করুন স্বাস্থ্যকর প্রোটিন সালাদ।

জৈন্তাবার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক