ছবি : নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রানীগঞ্জ ইউপির চেয়ারম্যান এর পদত্যাগের দাবীতে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিগত ১৮ জুলাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও স্বৈরাচারী হাসিনা সরকারের পৃষ্ঠপোষক দুর্নীতিবাজ রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হান শিষক আব্দুস সামাদকে অনতিবিলায় দিত্যাগ করতে জা ছদরুল ইসলাম ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এর পদত্যাগের দাবীতে বুধবার ( ২৮ আগষ্ট) সকালে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল হয়।
স্থানীয় রানীগঞ্জ বাজার এর বিভিন্ন সড়ক, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রানীগঞ্জ ইউনিয়ন প্রাঙ্গন প্রদক্ষিণ করার পাশা-পাশি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য বলেন, আওয়ামী লীগ মদদপুষ্ট ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুস সামাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে আন্দোলন বানচাল অপচেষ্টা করেছেন। এমনকি এই প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থ কেলেংকারীর মূল হোতা। অনতিবিলম্বে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
জৈন্তাবার্তা / জারা




