শিশুর চোখে বেতের আঘাত, দুই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিশুর চোখে বেতের আঘাত, দুই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ১০:২৭:১৮ পূর্বাহ্ন

শিশুর চোখে বেতের আঘাত, দুই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোর্শেদা নামে এক শিক্ষিকার বেতের আঘাতে এক শিশুর চোঁখে গুরুতর জখম হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- সাদেকুল ইসলাম এডিসি (শিক্ষা ও আইসিটি) হবিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মওলা।

মাধবপুর উপজেলা প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা  মোরশেদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষিকা সানজিদা পারভিন (সপ্না ) কে অন্যত্র সংযুক্তি  করা হয়েছে। আগস্ট  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম নাজিম তদন্ত করে ঘটনার সত্যতা পায়।

আহত শিশুর নাম মেহেদি হাসান (৪)। একই  গ্রামের মোতালিব মিয়ার ছেলে। বর্তমানে মেহেদি হাসান ঢাকাস্থ আগারগাও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির সদস্য মনজুর আহসান জানান, ঘটনার সত্যতা আমরা পেয়েছি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ