হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি কিশোরীকে পরিবারের কাছে পৌঁছে দিল জগন্নাথপুর পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি কিশোরীকে পরিবারের কাছে পৌঁছে দিল জগন্নাথপুর পুলিশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ১০:৪৭:০০ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি কিশোরীকে পরিবারের কাছে পৌঁছে দিল জগন্নাথপুর পুলিশ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি মাহমুদা বেগম (১৫) নামের এক কিশোরীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার (২৮ আগষ্ট) বিকেলে জগন্নাথপুর থানায় ওই কিশোরী তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়।

ওই বাক-প্রতিবন্ধি কিশোরী বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের আবুল সালামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর বলেন, গতকাল মঙ্গলবার রাতে সিলেট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ওই বাক-প্রতিবন্ধি কিশোরী জগন্নাথপুরে চলে আসে। তখন গাড়ি ভাড়ার টাকা চাওয়ায় ওই অটোরিকশা চালক কিশোরী মেয়েটি বাক-প্রতিবন্ধি বুঝতে পেরে তাকে জগন্নাথপুর সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুভাশীষ ধর বলেন, মেয়েরটির পরিচয় পেতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়। এতে মেয়েটির এলাকার এক বাসিন্দা সৌদিআরব থেকে ফেসবুকে ছবি দেখে তাঁকে ছিনতে পারেন। পরে গতকাল বুধবার ওই কিশোরীর বাবার থানায় আসলে আমরা তাঁর কাছে মেয়েটিকে হস্তান্তর করি।

বাক-প্রতিবন্ধি ওই কিশোরীর বাবা আবুল সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমার পরিবার নিয়ে সিলেটে বসবাস করছি। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে আমার মেয়ে জগন্নাথপুরে চলে আসে। পুলিশের সহযোগিতায় মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা