পাঁচ হাজার বানভাসীর চিকিৎসার দায়িত্ব নিলেন কায়েস আরজু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১১ PM

পাঁচ হাজার বানভাসীর চিকিৎসার দায়িত্ব নিলেন কায়েস আরজু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০২:৩৩:৫২ AM

পাঁচ হাজার বানভাসীর চিকিৎসার দায়িত্ব নিলেন কায়েস আরজু

ছবি: সংগৃহীত


চিত্রনায়ক কায়েস আরজু দেশের বন্যা পরিস্থিতিতে নেমে এসেছেন স্বেচ্ছাসেবী হিসেবে। ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’- এর মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। সংগঠনটির কার্যালয়ে দুর্গতদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনে জমা দিয়েছেন এই চিত্রনায়ক।


আগামীকাল শুক্রবার থেকে বন্যা দুর্গতদের জন্য শুরু হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার নিয়ে ক্যাম্পগুলোর আয়োজন করেছে ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’। সেখানে প্রায় ৫ হাজার মানুষের চিকিৎসার জন্য ওষুধপত্রের ব্যবস্থা করেছেন আরজু।


এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত। সে কারণেই নির্ভরযোগ্য কারো সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ দুর্গতের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। অতীতে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এটাকেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বেছে নিলাম।’


তিনি বলেন, ‘মেডিকেল সাপোর্টের বাইরেও ত্রাণ সহায়তার ব্যবস্থাও আমি করব। তবে ত্রান দেওয়ার মানুষ প্রচুর আছেন। দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম। সে কারণেই এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’


বন্যার পানি নেমে যাওয়ার সময় দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মেডিকেল সাপোর্ট তখন খুব দরকার। সেই চিন্তা থেকে চিত্রনায়ক কায়েস আরজু এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট সোহেল অটল।

জৈন্তা বার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা