তাহিরপুরে ইউএনও সালমা পারভিনের দু র্নী তি তদন্তের দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

তাহিরপুরে ইউএনও সালমা পারভিনের দু র্নী তি তদন্তের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৪:০৫:৪৪ পূর্বাহ্ন

তাহিরপুরে ইউএনও সালমা পারভিনের দু র্নী তি তদন্তের দাবি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টেন্ডার ছাড়া পিওনের মাধ্যমে কাজ করে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের বিরুদ্ধে।

তার সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ঠিকাদার তুজাম্মিল হক নাছরুম, মাহবুব চৌধুরী, নুরুল আবেদীন, তানজিম হাসান সোহাগ, ছাত্রদের পক্ষে আবু সাঈদ, রনি আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও সালমা পারভিন ১৩ ডিসেম্বর যোগদানের পর থেকেই তাহিরপুর উপজেলার সকল সেক্টরে অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। কোনো নিয়ম নীতি অনুসরণ না করে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই কথিত পিয়ন দ্বারা প্রায় কোটি টাকার কাজ করেছেন।

মানববন্ধন চলাকালে ঠিকাদার তুজাম্মিল হক নাসরুম বলেন, ইউএনও’র অনিয়মের কাজের মধ্যে রয়েছে, উপজেলা পাবলিক লাইব্রেরীর দ্বিতলা ভবনটিকে নিজস্ব ক্ষমতাবলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বানানো, উপজেলা পরিষদের ব্যাচেলর কোয়ার্টার, গেজেটেড কোয়ার্টার, উপজেলা পরিষদের অভ্যান্তরে দুটি রাস্তাসহ অনেক কাজ নিজের ক্ষমতাবলে করেছেন।

এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— নুরুল আবেদীন, মাহবুব মল্লিক চৌধুরী, তানজিম হাসান সোহাগ, ছাত্র প্রতিনিধি আবু সাঈদ, রনি আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা