ছবি : নিজস্ব
দোয়ারাবাজারে বিএনপি নেতা কালামিয়া গত পনেরো বছরে পাননি বিচার। থানায় মামলা দিলে মামলা গায়েব হয়ে যেতো। সহায় সম্পত্তি জবরদখল করতে আপন ভাইকে জবাই করে নৃশংস খুন করেও তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে লোমহর্ষক বর্ণনা দিয়ছেন তিনি।
তিনি বলেন, বড় ভাই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় তাঁর গর্ভবর্তী স্ত্রী, শিশু সন্তানসহ তিনি দীর্ঘ চারমাস কারা ভোগ করেন। পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে পুলিশী তদন্ত বেরিয়ে আসে ঘটনার আসল সত্যতা। ওই হত্যাকান্ডের সঙ্গে নিহতের স্ত্রী সন্তানাদিরাই জড়িত রয়েছে। এ ঘটনা ঘটানো হয়েছিল পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে।
কালা মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, আমাকে ফাঁসানোর জন্যে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের ইন্ধনে এমন ঘটনা সাজানো হয়েছিল। প্রশাসনিক তদন্তে এর আসল আসল সত্যতা বেরিয়ে আসলেও থামেনি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র। ক্ষমতাসীন আ'লীগের নেতাকর্মীরা আমার আপন ভাই ভাতিজাদের দিয়ে নানাভাবে অত্যাচার নির্যাতন করিয়েছে। আমি থানায় মামলা দিলে তা গায়েব হয়ে গেছে। উল্টো আমার বাড়িঘর ভাংচুরসহ সহায় সম্পত্তি জবরদখলের চেষ্টা চালানো হয়েছে। আমি কোনো বিচার পাইনি।
কালামিয়া বলেন, ৩ বছর পূর্বে আমার ক্রয়কৃত ভোগদখলীয় ৫ কেদার ভূমি একই ইউনিয়নের টেবালই গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র আব্দুছ সোবহানের নিকট ভাসা দিই। মেয়াদ শেষ হয়ে গেলে আমার ভূমি ফিরিয়ে দিতে চাইলে তারা প্রভাব প্রতিপত্তি দেখিয়ে আমার জমি জবরদখলের পায়তারা করে। গত (২৯ আগস্ট) বৃহষ্পতিবার আব্দুছ সোবহান তার ভাই ফাজিল মিয়াসহ ৩০/৩৫ জন লোক দা, সুলফি, রড ও লাঠিসোঁটা নিয়ে আমার বসত বাড়িতে এসে হামলা এবং আমাদেরকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় থানা পুলিশকে মোবাইলে জানানো হলে পুলিশ এসে আমারদের উদ্ধার করে। এসময় তারা আমার বসতঘর ভাঙচুরসহ স্বর্ণালংকার, নগদ টাকা হাতিয়ে নিয়ে যায়।
জানতে চাইলে প্রতিপক্ষ ফাজিল মিয়া জানান, আমার ক্রয়কৃত জমিতে চাষবাস করতে সে বাধা নিষেধ দেয়। আমার জমিতে সে নিষধ করার কে? তাকে দেখে নেবো আমি।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একপক্ষ পালিয়ে যায়। এ ঘটনায় কালামিয়া লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




