ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাল্লা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার্তদের মাঝে অর্থ বরাদ্দ দেয়ায় এবছর ছোট পরিসরে সকল কার্যক্রম পরিচলনা করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মাহবুব সোবহানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম সম্পাদক, সিনিয়র সহসভাপতি আমজদ মিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র নেতা, আব্দুল করিম, শিশু মিয়া, শান্ত মিয়া, সাবেক ছাত্রদলের নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আবু সাঈদসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তাবার্তা/ মনোয়ার




