ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে সীমান্তবর্তী এলাকা ইসলাম পুর ইউনিয়নের উত্তর হাদা, দক্ষিণ হাদা ও কুমারদানি গ্রামের ৮০ টি পরিবারের কাছ থেকে ২০১৯ সালে গ্রাহক প্রতি এক হাজার টাকা করে আদায় করে পল্লী বিদ্যুৎ কতৃর্পক্ষ।
এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও লাইন টানা সম্পন্ন হলে গ্রাহকরা নিজ উদ্যোগে ঘরে ঘরে মিটার স্থাপন করে ৫ বছর ধরে বিদ্যুৎ সংযোগের আশায় অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে ৮০ টি বিদ্যুৎহীন পরিবারকে।
জানা গেছে, হাদাটিলা গ্রামের ভিতর দিয়ে সামাজিক বনায়নের বনের ভেতর দিয়ে প্রায় দুই শত ফুট বৈদ্যুতিক লাইন টানায় ছাতক বনবিট কর্মকর্তা তুচ্ছ অযুহাতে বাধা নিষেধ দেওয়ায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন গ্রাহকগণ।
ফলে বিদ্যুতের তার খুঁটি সহ নানা উপাদান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় যেমন সরকার রাজস্ব হারাচ্ছে। তেমনি সীমান্ত বর্তী এলাকার এসব সুবিধা বঞ্চিত শিশু কিশোর বিদ্যুতের আলো না পাওয়ায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এখানে শাহ আরফিনের মাজার রয়েছে যা প্রতি বছর ওরছে ভক্ত দের ঢল নামে। মসজিদে মুসল্লী দের নামাজ আদায় ও মক্তবে শিক্ষার্থীরা এছাড়া কৃষি কাজে বিদ্যুৎ নাথাকায় দির্ভোগ পোহাতে হচ্ছে কৃষক দের। বিদ্যুৎ বঞ্চিত গ্রাহক আলাল শাহ বলেন খেয়ে না খেয়ে বিদ্যুৎ সংযোগের টাকা দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পাচ্ছি না।
বিট ফরেস্ট কর্মকর্তা আইয়ুব খান জানান, আমার আগের অফিসার বাঁধা দিলেও আমি বিষয়টি দেখবো।
গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম জানান, বিট ফরেস্ট অফিসার বাঁধা নিষেধ দেওয়ায় আমরা সংযোগ দিতে পারিনি। এখন বিষয়টি দেখবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান সীমান্ত এলাকার সুবিধা বঞ্চিত লোকজনের সাথে বিদ্যুৎ কতৃপক্ষ এসব করা টিক হয়নি। আমি দ্রুত আইনানুগ ব্যবস্থা নিব।
জৈন্তাবার্তা / মনোয়ার




