দোয়ারাবাজারে সাজানো মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

দোয়ারাবাজারে সাজানো মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৪:৪৯:২৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে সাজানো মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ফাইল ছবি


দোয়ারাবাজারে হত্যা মামলার বাদী পক্ষকের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে পলিরচর গ্রামের সমর আলীর পুত্র ফয়সাল ইসলাম (২৮) নিহতের প্ররোচনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র রবিউল ইসলামের একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে পিবিআই এ তদন্তাধীন রয়েছে।  ওই ঘটনার জেরে সম্প্রতি রবিউল ইসলাম বাদী পক্ষকে ফাঁসাতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ এনে একটি মামলা করেন। 

এ ঘটনায় বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রামপঞ্চায়েতবাসী হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে একগ্রাম সভায় উপরোক্ত কথা বলেছেন সংবাদ সম্মেলনে 

শহর আলী ও আয়েশা বেগম বলেছেন, রবিউলের পুকুরে কে বা কারা বিষ ঢেলে মাছ নিধন করেছে আমাদের জানা নেই।  এ ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে অহেতুক হয়রানি মূলক মামলা দিয়ে পূর্বের হত্যা মামলার তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত করতে চাইছে। তারা মামলা তুলে নিতে নানা ভাবে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে। 

গ্রামপঞ্চায়েতের আছলম আলী, সফর আলী ও নুর হোসেন বলছেন, সমর আলীর পরিবার মূলত নিরীহ। পূর্বের মামলার জেরে অহেতুক তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নিহত ফয়সালের মা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন আমি আমার ফয়সাল হত্যার বিচার চাই , এবং রবিউলের ফাঁসি চাই ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা