হাসিনাকে টেনে এনে বিচারের ব‍্যবস্থা করতে হবে : সুনামগঞ্জে মামুনুল হক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

হাসিনাকে টেনে এনে বিচারের ব‍্যবস্থা করতে হবে : সুনামগঞ্জে মামুনুল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৭:৪৬:৫৭ পূর্বাহ্ন

হাসিনাকে টেনে এনে বিচারের ব‍্যবস্থা করতে হবে : সুনামগঞ্জে মামুনুল হক

ছবি: সংগৃহীত


বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন‍্যাদূর্গতদের জন‍্য দোয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার উদ‍্যোগে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্টেশন এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব‍্যে মামুনুল হক বলেন, হিংসা-বিদ্বেষমুক্ত এবং বৈষম‍্যহীন আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ। এই জন‍্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে কাজ করতে হবে।সকলে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, তা রক্ষা করাও কঠিন।  তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ১৯৭২ সালের সংবিধানে ছিনতাই করা হয়েছিল। '৭১ সাল থেকে '৭৫ সাল পর্যন্ত ছিল এক দলীয় বাকশাল। 

তিনি বলেন, আলেম সমাজের নেতৃবৃন্দরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। যাতে আগামীর বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে পরিণত হয়।

মামুনুল হক বলেন, দেশের সংখ‍্যালঘু সম্প্রদায়ের ধর্মের কাজ, বাসস্থান ও চলাফেরা নিরাপদ রাখার ব‍্যবস্থা করা হবে। হাসিনা সরকারের আমলের মতো আর সংখ‍্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না এ দেশে।  বিগত ৫ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে দেশে কোনো সংখ‍্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। ঘটবেও না। সবাই সচেতন থেকে কাজ করবেন। সকল ইসলামী সংগঠন বৈষম‍্যের বিরুদ্ধে কাজ করতে হবে।  আওয়ামী বাদী প্রশাসনের দায়িত্বশীলদের তাদের অন‍্যায় কাজের জন‍্য বিচারের মুখোমুখি করতে হবে। 

পুলিশ বাহিনীর উদ্দেশ‍্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগের কেডার বাহিনী বা দালাল হিসাবে কাজ করেছেন তাদের অন‍্যায় কথায় ব‍্যবহৃত হয়েছেন। তা আর করবেন না। জনগণ আপনাদের সহযোগিতায় থাকবে।

তিনি শেখ হাসিনাকে উদ্দ‍েশ‍্য করে বলেন, দেশ স্বাধীনের ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের এবং অঙ্গরাজ‍্য প্রতিষ্ঠায় বিভাজনের রাজনীতি। ১৭ বছর ক্ষমতায় থেকে শুধু প্রতিশোধ নিয়েছেন শেখ হাসিনা। নিজের ক্ষমতায় বিভিন্ন সভা সমাবেশে হত‍্যাযজ্ঞ চালিয়েছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজে ক্ষমতায় থেকেছেন।  শেখ হাসিনার বাবার ভাষ্কর্য নির্মাণ না করতে বলেছিলাম আমরা। কারণ এই মূর্তিগুলো তার বাবার অপমানের কারণ হতে পারে। আরও বলেছিলাম, আপনার টাকায় আপনার বাবার মূর্তি নির্মাণ করে ঘরে রেখে দিন। আমাদের টাকা অপচয় করবেন না। তখন মানেন  নি তিনি।

মামুনুল হক অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ‍্যে বলেন, প্রতিটি হত‍্যাকান্ডের বিচার করতে হবে। এদেশের মাটিতে শেখ হাসিনাকে টেনে এনে বিচারের ব‍্যবস্থা করতে হবে। দেশে যত প্রকারের দূর্নীতি হয়েছে, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব‍্যবস্থা করতে হবে। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে সকলে মিলে উপদেষ্টাদের সহযোগিতা করার  আহ্বান জানান।

গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাও. মুফতি আজিজুল হক। গণসমাবেশে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন‍্যতম সদস‍্য মাও. আতাউল্লাহ আমিনী, শায়খুল হাদিস মাও. জালাল উদ্দিন, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম প্রমূ

সমাবেশ শেষে বিভিন্ন সময়ের আন্দোলনে এবং বৈষ‍ম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনায়, আহতদের সুস্থতা দানে এবং  দেশে শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা