ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে তানভীর আহমদ আকিব (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে বিলপার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ রয়েছে। সন্ধ্যা ৭টায় বিলপার হাফিজিয়া মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়।
তানভীর আহমদ আকিব ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে । সে মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো। স্বজনদের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগঃ ০১৩২২৬৩০৮৬১ / ০১৭৯৮২৪৯১১৫ / ০১৭৮৫৬৩৭১০৩
জৈন্তাবার্তা / মনোয়ার




