ভারতে চোরাই পথে পাচারকালে অটোরিকশা ভর্তি মাছসহ আটক ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ভারতে চোরাই পথে পাচারকালে অটোরিকশা ভর্তি মাছসহ আটক ১

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৬:১১:১৯ পূর্বাহ্ন

ভারতে চোরাই পথে পাচারকালে অটোরিকশা ভর্তি মাছসহ আটক ১

ছবি: নিজস্ব


দীর্ঘদিন ধরে নরসিংদী, নেত্রকোনা, কুমিল্লা, ব্রাক্ষনবাড়িয়া, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিকআপ ভর্তি দেশীয় শিং মাছ, মাগুড় মাছ, পাবদা মাছ, রুপালী ইলিশ, কুচিয়া দোয়ারাবাজার সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে পাচার হয়ে আসছিল। এখনও প্রতি রাতে ভারতে পাচার হচ্ছে দেশীয় এসব মাছ। এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধানী রিপোর্ট হয় জাতীয় দৈনিক ভোরের ডাক ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকায় প্রকাশিত। কিন্তু রহস্যজনক কারণে দোয়ারাবাজার থানা পুলিশ ও সীমান্তের বিজিবি সদস্যরা নিরব ছিল। অবশেষে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে অটোরিকশা ভর্তি শিংমাছসহ নান্নু মিয়া নামের এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সুত্রে যানা যায়, বিপুল পরিমাণ বাংলাদেশী শিংমাছ চোরাই পথে ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার বিওপির টহল কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এর নেতৃ‌ত্বে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল নামক স্থানে অটোরিকশা ভর্তি ১৯৫ কেজি বাংলাদেশী শিংমাছ সহ চোরাকারবারি নান্নু মিয়া (৩০)কে আটক করা হয়েছে। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপর হামলা চালিয়ে আটক চোরাকারবারি নান্নু মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিজিবি’র প্রতিরোধের মুখে অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যান।

বাংলাবাজার বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে মামলায় গ্রেফতার দেখিয়ে  সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী