হবিগঞ্জে বৈষম্য বি রো ধী ছাত্র আ ন্দো ল নে র সমন্বয়ক সোহাগকে ছু রি কা ঘা ত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে বৈষম্য বি রো ধী ছাত্র আ ন্দো ল নে র সমন্বয়ক সোহাগকে ছু রি কা ঘা ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৬:৪৯:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে বৈষম্য বি রো ধী ছাত্র আ ন্দো ল নে র সমন্বয়ক সোহাগকে ছু রি কা ঘা ত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজি (২৫) ছুরিকাঘাত করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে সেসহ অন্যান্যরা তাকে বাধ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব। রাত ১ টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিনেমাহল রোড এলাকায় তার উপর হামলা চালায়। এক পর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং সকলকে ছুটে যাওয়ার জন্য আহ্বান করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান, বিষয়টি শুণেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন