শায়েস্তাগঞ্জে গাড়ীর চাপায় পথচারী যুবক নি হ ত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে গাড়ীর চাপায় পথচারী যুবক নি হ ত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ১১:১৬:২৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে গাড়ীর চাপায় পথচারী যুবক নি হ ত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ীর চাপায় পথচারী যুবক নিহত হয়েছেন। রোববার ( ৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায়  ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত গাড়ী পথচারী যুবক(২৫) কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্ন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক মহাসড়কে বন্ধ ছিল এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে থানা পুলিশ  চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে।

 শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন