মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে: জগন্নাথপুরে শওকত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে: জগন্নাথপুরে শওকত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৬:৪০:২৩ পূর্বাহ্ন

মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে: জগন্নাথপুরে শওকত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে “বৈষম্য, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়া” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয।

সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ৷

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, সৈয়দ ইসহাক আহমেদ,  জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমদ, রাসেল বক্স, রুহুল আমিন খান,  জাকির হোসেন, আব্দুল মুহিত, মোহাম্মদ আলী, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া, আব্দুল বশির রুহেল, হেলাল মিয়া, তারেক মিয়া, আকমল হোসেন, আবুল হোসেন রাব্বি৷। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেছেন, দীর্ঘ প্রায় ১৬ বছর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে স্বৈরাচারি শেখ হাসিনা দেশজুড়ে গুম, হত্যা, লুট ও দুনীর্তির মহাৎসব চালিয়েছিল।ফ্যাসিষ্ট হাসিনা

বিরোধী দলের নেতাকর্মীসহ দেশের নিরপরাধ  ব্যক্তিদের ব্যাপক ধর পাকড় করে কারাগারে  বছরের পর বছর আটকে রেখে নির্মম নির্যাতন চালায়। অত্যাচারী নিষ্ঠুর এই জালিমের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে তিনি রক্ষা পাবে না। তাকে আইনের আওতায় এনে এই গণহত্যার বিচার করা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে

একসাথে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমের গতিশীল  বাড়ানোর পাশাপাশি মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  মামুনুর রশীদ কয়েস বলেন,  যুবদলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নাশকতার অভিযোগ পাওয়া গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাক্রমে তাদের বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী