অভিনেত্রী মালাইকার পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ PM

অভিনেত্রী মালাইকার পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৬:৩৮:০৬ AM

অভিনেত্রী মালাইকার পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা

ফাইল ছবি


গতকাল সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরার বাবা। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ ভারতীয় অধিকাংশ গণমাধ্যম তাদের প্রতিবেদনে মালাইকার বাবার নাম ‘অনীল আরোরা’ উল্লেখ করেন। পাশাপাশি জানান, মৃত্যুকালে অনীল আরোর বয়স হয়েছিল ৬২ বছর।

মালাইকার বাবার আত্মহত্যার খবরে চমকে যায় পুরো বলিউড। কিন্তু বিপত্তি বাঁধে মালাইকার একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। ইনস্টাগ্রাম পোস্টে এ অভিনেত্রী তার বাবার নাম ‘অনীল কুলদীপ মেহতা’ উল্লেখ করেন। মূলত, এরপরই জটিলতা তৈরি হয়। কারণ মালাইকার বাবার নাম— ‘অনীল আরোরা’। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন করেন, মালাইকার বাবার পদবী কেন বদলে গেল? বিস্ময় প্রকাশ করে কেউ কেউ মন্তব্য করেন, মালাইকা (৫০) ও তার বাবার বয়সের পার্থক্য মাত্র ১২ বছর!

মূলত, এখান থেকেই মালাইকার পিতৃপরিচয় নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। আর তা দূর করতে মালাইকার পরিবারের অতীত ইতিহাস ঘুরে আসতে হবে।

দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মালাইকার বায়োলজিক্যাল বাবার নাম অনীল আরোরা। মৃত অনীল কুলদীপ মেহতা মালাইকার সৎবাবা। মালাইকার বায়োলজিক্যাল বাবা অনীল আরোরা মূলত পাঞ্জাবের বাসিন্দা। নেভিতে চাকরি করতেন। ব্যক্তিগত জীবনে জয়েস পলিকার্পের সঙ্গে সংসার বেঁধেছিলেন। এ সংসারে জন্ম হয় মালাইকা আরোরা ও অমৃতা আরোরার

বায়োলজিক্যাল বাবার পদবী ব্যবহার করেন মালাইকা ও অমৃতা। মালাইকার বয়স যখন ১১ বছর, তখন বিচ্ছেদ হয় তার বাবা-মায়ের। মায়ের কাছেই বেড়ে উঠেন দুই বোন। পরবর্তীতে মালাইকার মা জয়েস বিয়ে করেন অনীল কুলদীপ মেহতাকে। জন্মদাতা বাবার চেয়েও সৎবাবা অনীল মেহতার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠে মালাইকার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা