ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃ*ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ PM

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৮:৪৭:১৭ AM

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুখসানা।

নবাগত অভিনেত্রী মেঘলা সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার। একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন মেঘলা। স্বপ্ন পূরণের আগেই পাড়ি জমালেন পরপারে।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই অভিনয়শিল্পী। 

মেঘলার ছোট বোন রুখসানা বলেছেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়িতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলছিল, পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। আজ (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

মেঘলা ঢাকার শ্যামলীতে থাকতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা