ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেলের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে জাগ্রত ছাতকবাসীর ব্যানারে ইসলাম পুর ইউনিয়নের বনভূমি, ফসলি জমি, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে ভূমিখেকোরা অবৈধ বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালি ও মাটি উত্তোলন করার প্রতিবাদ করায় ইসলাম পুর ইউপি চেয়ারম্যান সূফি আলম সোহেলের উপর ভূমি খেকো সুজন মিয়ার নেতৃত্বে হামলার প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।
লাল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় ও ইউপি সদস্য ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোওয়ার ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামছু মিয়া, ইন্জিনিয়ার আবু ইউসুফ ইব্রাহিম মোহাম্মদ সাদেক, ছাত্র নেতা এহসানুল মাহবুব জুবায়ের, ইউ পি সদস্য আলী হোসেন প্রমূখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




