সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাম্বুরা গাছের মগডাল থেকে মো. সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনায় জাম্বুরা গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মো. সোহাগ মিয়া উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে।
কী কারণে সোহাগ আত্মহত্যা করেছেন তার কারণ জানাতে পারেনি তার পরিবার। আর পুলিশ বলছে, লাশের ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মো. সোহাগ মিয়া নামের ওই যুবক গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছেন। গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
জৈন্তা বার্তা / আরআর




