হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসের জেরে এক সমন্বয়ককে কু পি য়ে জখম
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসের জেরে এক সমন্বয়ককে কু পি য়ে জখম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৪:০০:২৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসের জেরে এক সমন্বয়ককে কু পি য়ে জখম

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম (২০) কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে চুনারুঘাট পৌর শহরের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সমন্বয়ক কামরুল চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মিজান মিয়ার পুত্র।

জানা যায়, সম্প্রতি চুনারুঘাট বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে তার সাথে কথাকাটাকাটি হয় দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ কয়েকজনের। এরই জেরধরে উল্লেখিত সময়ে তাকে বেধড়ক পিটানোর পাশাপাশি কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, বিষয়টি শুণেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন