দু র্ঘ ট না র কবলে মধুমিতা সরকার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ PM

দু র্ঘ ট না র কবলে মধুমিতা সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৯:০৯:১১ AM

দু র্ঘ ট না র কবলে মধুমিতা সরকার

ছবি: সংগৃহীত


দিনে দুপুরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকার। রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাচ্ছিলেন। রাস্তায় যাওয়ার পথেই ঘটে গেল যায় বড় দুর্ঘটনা। সকালে প্রিন্সেপ নদীর ধারে শুটিং করছিলেন নায়িকা।

মাঝে কিছুক্ষণের ছুটি ছিল, আবার রাতে শুটিং ছিল। তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন কিন্তু যাওয়ার পথে যে এমন ঘটে যাবে বুঝতে পারেননি। কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরো ভেঙে গিয়েছে। এই দুর্ঘটনার মধ্যেও ভগবানের উপর আস্থা রেখেছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে মধুমিতা বলেন, ‘আমার মাথার উপর বাবার হাত আছে। জানি আমার কিছু হত না। তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি। চিন্তার কোনও কারণ নেই, সুস্থ আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যায়, মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করছেন। সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী। তিনি ছুটে গিয়ে গাড়ির চাবি খুলেন ।

নায়িকার দাবি, মদ্যপ অবস্থায় বিদ্যুত্‍ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক। যে কারণে, এই দুর্ঘটনা ঘটেছে তবে বারবার ভিডিওর মাধ্যমেও নায়িকা সকলকে আশ্বস্ত করেছেন। অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন, তবে তিনি এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন।

উল্লেখ্য, ভারতীয় সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

‘বোঝে না সে বোঝে না’ নাটকে তার অভিনীত ‘পাখি’ চরিত্রটি আজও সমানভাবে জনপ্রিয়। সিরিয়াল থেকে সরে এসে মধুমিতা বাংলা ওয়েব সিরিজ এবং ছবিতেও কাজ করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি