বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আ ট ক

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৪:০৯:৪৬ পূর্বাহ্ন

বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে লাতু বিজিবি সদস্যরা মো. মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। এসময় তার নিকট থেকে ভারতীয় রুপিসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।

এব্যাপারে বুধবার দুপুরে বিজিবি লাতু বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুর আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। 

মো. মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে। 

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সীমান্তের মেইন পিলার ১৩৬৫ হতে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করে। অপর আরোহী বাংলাদেশি নাগরিক বড়াইল গ্রামের বাসিন্দা লোকমান হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে বিজিবি ১৫,২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে। 

বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান জানান, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী সীমান্ত দিয়ে সবধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-৫২ ব্যাটালিয়নের কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী