শ্রীমঙ্গলের অ প হৃ ত কিশোরী গাজীপুর থেকে উ*দ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

অপহরণকারী গ্রেফতার

শ্রীমঙ্গলের অ প হৃ ত কিশোরী গাজীপুর থেকে উ*দ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৭:২৮:৪৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের অ প হৃ ত কিশোরী গাজীপুর থেকে উ*দ্ধার

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে(১৩) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গতকাল (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট নামক এলাকা থেকে অপহরণে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিম (১৩)‘কে উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ০৯ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান টায় ভিকটিম (১৩)কে তার বাড়ী থেকে মৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের আলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের চাচা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী