নবম শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ ণে র অভিযোগে এক ধ*র্ষক গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

নবম শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ ণে র অভিযোগে এক ধ*র্ষক গ্রে প্তা র

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৭:৩৫:২০ পূর্বাহ্ন

নবম শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ ণে র অভিযোগে এক ধ*র্ষক গ্রে প্তা র

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।  ১৮ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত যুবক উপজেলার মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের জহুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ১৪ বছর বয়সের মেয়েটি উপজেলার ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, মেয়েটির মা প্রবাসে থাকেন , আর বাবা হবিগঞ্জ জেলায় একটি কোম্পানিতে চাকরিরত। প্রতিদিন মেয়েটির ঘরে এসে অভিযুক্ত জাহাঙ্গীর জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। জাহাঙ্গীরের ভয়ে মেয়েটি ধর্ষণের ঘটনা গোপন রাখে। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হলে তার বাবা হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর পর জানতে পারেন সে বর্তমানে ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। পরে কোন উপায় না পেয়ে ধর্ষণের বিষয়টি তার বাবাকে খুলে বলেন। পরবর্তীতে মেয়েটির বাবা বাদী  হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

থানা পুলিশ সুত্রে আরো জানা গেছে, এ ঘটনায় (১৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন তালুকদার অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মেয়েটির বাবার করা ধর্ষণ মামলার ভিত্তিতে আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করি। জাহাঙ্গীর বিবাহিত, তার স্ত্রী সন্তান রয়েছে। আমরা তাকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী