সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১২:৫১:১৩ অপরাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে


সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা দ্রুত বিচার আইনের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে নিয়ে আসা হয় সাবেক এই মন্ত্রীকে। সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রীকে আদালতে হাজির করা হলে দুই পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনামন্ত্রীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারিরীক অবস্থা ভালো না। আদালত সকল কিছু বিবেচনা করে উনাকে কারাগারে পাঠান।

বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতা ও আইনজীবীর ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সহায়তায় আসামি এম এ মান্নানের নির্দেশনায় পুলিশ রাবার বুলেটসহ গুলি নিক্ষেপ করে। এতে শত শত বিএনপি, জামায়াতে কর্মী ও ছাত্র-জনতা আহত হয়। পরে দ্রুত বিচার আইনে এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হয়েছে। তখন দুইজন আইনজীবী জামিন প্রার্থনা করেন। তবে আজ সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী তারিখে আমরা তার রিমান্ড চাইবো। যাতে করে ছাত্র-জনতার হামলার ঘটনার সব কিছু জানা যায় কারা পরিকল্পনা করেছে ছাত্রদের হত্যা করার। 

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি (হিজলকরচ) থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে। 

জানা যায়, সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এম এ মান্নান এজাহারভুক্ত আসামি। সেই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্রে জানা যায়, তিনি ৪ আগস্টের পর থেকে শান্তিগঞ্জে তার নিজ বাড়ি হিজলকরচে বসবাস করছিলেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী