এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগ বিষয়ে তদন্ত নিয়ে স্থিতাবস্থা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগ বিষয়ে তদন্ত নিয়ে স্থিতাবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৫:৪২:০৪ পূর্বাহ্ন

এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগ বিষয়ে তদন্ত নিয়ে স্থিতাবস্থা

ছবি: সংগৃহীত


এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ ও অর্থপাচারের অভিযোগ তদন্তে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এর আগে, গত ৫ আগস্ট সিঙ্গাপুরে এস আলম গ্রুপের ১ বিলিয়ন ডলার বিনিয়োগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

সম্প্রতি একটি সংবাদপত্রে সিঙ্গাপুরে এস আলম গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে উল্লিখিত বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে মানি লন্ডারিং রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, অভিযোগ অনুসন্ধানে কেন নির্দেশ দেয়া হবে না এবং এই ঘটনায় জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক্ষেত্রে মানি লন্ডারিং হয়েছে কি না এবং দেশের বাইরে অর্থ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়া হয়েছিলো কিনা তা জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী সায়েদুল হক সুমন। এছাড়া দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানিতে অংশ নেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ