দোয়ারাবাজারে নৌ দুর্ঘটনায় আহত জহুর আলীর মৃ*ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে নৌ দুর্ঘটনায় আহত জহুর আলীর মৃ*ত্যু

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৫:০৬:৫৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে নৌ দুর্ঘটনায় আহত জহুর আলীর মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৫ নৌযান শ্রমিক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, শনিবার সকালে উপজেলার আজমপুর এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাল্কহেডটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

আহতরা হলেন দোয়ারাবাজার উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত মারফত আলীর পুত্র মোঃ জহুর আলী(৩৬) একই গ্রামের ছোবহান আলীর পুত্র জাবেদ মিয়া (২০), কুতুব মিয়া (১৮) ছমুর মিয়ার পুত্র কলিম মিয়া(৩০) মৃত মারফত আলীর পুত্র শায়েল মিয়া(২৮)

গুরুতর আহত জহুর আলী কে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান,পরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন,কিন্তু তার পাজরের হাড় ভেঙে যাওয়ায় এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক (১৫ সেপ্টেম্বর) রবিবার  দুপুরে তাকে ঢাকায় রেফার করেছেন। (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোঃ জহুর আলী(৩৬)

স্থানীয় সূত্রে জানাযায় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্টিল নৌকা দিয়ে স্কুলের ব্যাঞ্চ নিয়ে আমবাড়ি বাজার জাওয়ার পথে ছিল নৌকাটি , উপজেলার সুরমা নদীর আজমপুর নামক স্থানে পৌছালে দেখেন বিপরিত দিকে বেপরোয়াভাবে তাদের নৌকার দিকে আসছে একটি বাল্কহেড তারা হাত দিয়ে চিল্লাতে থাকেন কিন্তু এসবের পরোয়া না করেই তাদের নৌকায় ধাক্কা দেয় বাল্কহেডটি সাথে সাথে চার দিকে ছিটকিয়ে পরেন তারা। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাল্কহেডটি আটক করা হয়েছে আহত ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী