গায়িকার রহস্যজনক মৃ*ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ PM

গায়িকার রহস্যজনক মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৮:৫৭:৩৩ AM

 গায়িকার রহস্যজনক মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


মাত্র ২৭ বছর বয়সেই প্রাণ হারালেন ভারতের ওড়িশার জনপ্রিয় সংগীতশিল্পী রুকসানা বানো। গত বুধবার রাতে প্রদেশের ভুবনেশ্বর শহরে মৃত্যু হয় তার। শিল্পীর পরিবারের অভিযোগ, ওড়িশার অন্যান্য শিল্পীরা রুকসানাকে বিষ দিয়ে হত্যা করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, রুকসানার জনপ্রিয়তা খুব অল্প দিনের মধ্যে শীর্ষে পৌঁছায়। এতে অন্যান্য শিল্পীরা প্রতিহিংসার শিকার হন রুকসানা-এমনটিই ধারণা তার পরিবারের। তবে হাসপাতালের তরফ থেকে শিল্পীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি।

পরিবার সূত্র আরও জানিয়েছে, ১৫ দিন আগে বোলাংগিড়ে একটি গানের শ্যুটিংয়ের সময় ফলের জ্যুস খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। গত ২৭ আগস্ট তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর, তাকে এইমস ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়।

শিল্পীর বোনের কথায়, ‘ধীরে ধীরে রুকসানার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার বোনকে হত্যা করা হয়েছে।’ শিল্পীর মাও এই অভিযোগ করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে বলে খবর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি