মসজিদের মুতাওয়াল্লি নিয়োগে বিরোধ, বানিয়াচংয়ে আহত ৩০
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

মসজিদের মুতাওয়াল্লি নিয়োগে বিরোধ, বানিয়াচংয়ে আহত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ১২:৩১:০৩ অপরাহ্ন

মসজিদের মুতাওয়াল্লি নিয়োগে বিরোধ, বানিয়াচংয়ে আহত ৩০

(প্রতীকি ছবি)


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের মুতাওয়াল্লি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মজলিশপুর জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মজলিশপুর জামে মসজিদের মুতাওয়াল্লি নিয়ে বিরোধ চলছে। মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করছিলেন মনসুর মেম্বারের পক্ষের আনোয়ার হোসেন। তার বিরুদ্ধে শাহেদ আলীর পক্ষের লোকজন সেনাবাহিনীর নিকট অভিযোগ দিলে আনোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে লটারির মাধ্যমে মুতাওয়াল্লি নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু আনোয়ার হোসেন জোর করে মুতাওয়াল্লির দায়িত্ব পালন করতে গেলে শুক্রবার জুমার নামাজের পর সেখানে উত্তেজনা দেখা দেয়।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন