মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ PM

মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৭:৩১:৫৩ AM

মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসি রাকিবুল ইসলাম খাঁনের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব, মাধবপুর প্রেসক্লাব, মাধবপুর মডেল প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩-আগস্ট) দুপুর ১২টায় ওসির সভাকক্ষে এ মতবিনিময় ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এসময় থানার সেকেন্ড অফিসার সামস্ই তাব্রীজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি রাকিবুল ইসলাম খাঁন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।আমি নতুন এসেছি,অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন।

মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক "দৈনিক সংবাদ" প্রতিনিধি মোঃএরশাদ আলী,যুগ্ম আহবায়ক "দৈনিক জনকণ্ঠ" প্রতিনিধি শংকর পাল চৌধুরী , মাধবপুর প্রেসক্লাবের সভাপতি "দৈনিক আমাদের সময়" প্রতিনিধি মোঃ ওলিদ মিয়া,সাধারণ সম্পাদক সাব্বির হাসান, "দৈনিক যুগান্তর " প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, "দৈনিক দেশরুপান্তর"প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর," দৈনিক সমকাল"প্রতিনিধি আয়ূব খাঁন,"দৈনিক বাংলা" প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম,"বাংলা টিভি" প্রতিনিধি হামিদুর রহমান, আজিজুর রহমান জয়, প্রমুখ।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী