কুলাউড়ায় রেললাইনের পাশে মিললো লা শ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

কুলাউড়ায় রেললাইনের পাশে মিললো লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৬:৩০:২৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় রেললাইনের পাশে মিললো লা শ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার রেললাইন থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

চেয়ারম্যান আরও জানান, শনিবার সকালে রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে  সিলেট রেলওয়ে পুলিশের সদস্যরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী