বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই করে নিলো ৪ তরুণী!
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

চক্রের চার নারী সদস্যকে আটক

বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই করে নিলো ৪ তরুণী!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ১০:৪৪:১৩ পূর্বাহ্ন

বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই করে নিলো ৪ তরুণী!

ছবি: সংগৃহীত


এক ভিক্ষুকের সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাই চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) সকালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ১১নং বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে মতিন তালুকদার (৯৮)। তিনি গুচ্ছগ্রামের ১৫নং ঘরে বসবাস করেন। বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই, চক্রের ৪ নারী সদস্য আটক

আটককৃতরা হলেন, ফারজানা আক্তার (১৪), বিথি আক্তার (১২), জান্নাতুল ফেরদৌস (১৩) ও ফারজানা আক্তার (১২)। এদের মধ্যে জান্নাতুল ফেরদৌস ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল কিনেছে বলে জানায়।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. নাজিম উদ্দিন জানান, ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনতাই করে একদল তরুণী। পরে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে ওই চার তরুণীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ভিক্ষুকের টাকা নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছে। আর জান্নাতুল ফেরদৌস ছিনতাইয়ের টাকা দিয়ে একটি মোবাইল কিনেছে।

ওসি মো. শেখ মুহসীন আলম জানান, ভিক্ষুকের বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ